Friday, 6 November 2026
শিরোনাম
এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’
জাতীয়

রোববার থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রোববার থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ

সরকারের পক্ষ থেকে ৩ দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় রোববার (৩ সেপ্টেম্বর) থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখবে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।

এর আগে এক সংবাদ সম্মেলনে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি। এরপর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে মালিক সমিতি মিটিং হলেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। ফলে ঘোষণা বাস্তবায়নের পথেই হাঁটছে মালিক সমিতি।

এ বিষয়ে শনিবার (২ সেপ্টেম্বর) সমিতির মুখপাত্র সাংবাকিদের বলেন, আমাদের সঙ্গে গত ২৯ আগস্ট প্রতিমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে। মিটিংয়ে দাবি বাস্তবায়নে এক মাস সময় চাওয়া হয়েছে। তবে এর আগে বহুবার এমন সময় চাওয়া হয়েছিল। তাই আমরা এবার আর মানছি না। ঘোষণা অনুযায়ী রোববার থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হবে। আমাদের দাবিসমূহ বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

মালিক সমিতির তিন দফা দাবি হলো-

১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।

২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।

৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

      (খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।