Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রোগীর কাছ থেকে অতিরিক্ত নয়, ন্যায্য সেবামূল্য নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

admin • 10 Mar 2026, 09:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রোগীর কাছ থেকে অতিরিক্ত নয়, ন্যায্য সেবামূল্য নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ব্যাঙয়ের ছাতার মতো গজিয়ে ওঠা হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণে বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠনের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

 

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইফতার অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে অনেক প্রতিষ্ঠান হয়েছে। তাদের মান নিয়ন্ত্রণ জরুরি। রোগীর কাছ থেকে অতিরিক্ত নয়, ন্যায্য সেবামূল্য নিতে হবে।

 

অনুষ্ঠানে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দীর্ঘ সময় পর এই সংগঠন সক্রিয় হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ও যৌক্তিক সেবামূল্য নিয়ে সরকারকে সহায়তা করবেন তারা। কোনো প্রতিষ্ঠানের অন্যায়ের দায় নেবে না সংগঠন, এমনটাও বলা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।