Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে হোসেন মার্কেট এলাকার আল কারীম ইসলামিয়া হাসপাতালে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই চিকিৎসক ডা. হাসিবুল ইসলামের বাসা ঢাকার মগবাজার এলাকায়।

 

ভুক্তভোগী নারীর স্বজনরা জানান, শনিবার রাত নয়টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকার আল কারীম ইসলামিয়া হাসপাতালে দত্তপাড়া এলাকার ওই নারী চেকআপ করতে যান। এ সময় হাসপাতালের ভেতরেই ওই নারী তার চিকিৎসকের দ্বারা যৌন হয়রানির শিকার হন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার স্বজনদের খবর দিলে তারা হাসপাতালে গিয়ে চিকিৎসককে পাকড়াও করে থানা পুলিশের খবর দেয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ভুক্তভোগী নারীর স্বজনদের কাছে খবর পেয়ে গভীর রাতে হাসপাতাল থেকে চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বিবাহিত ওই নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

   

ওই মামলায় রোববার (১১ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত চিকিৎসককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।