Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

রেস্টুরেন্টের ফ্রিজে পচা-বাসি খাবার রাখায় জরিমানা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রেস্টুরেন্টের ফ্রিজে পচা-বাসি খাবার রাখায় জরিমানা

ফ্রিজে পচা- বাসি খাবার রাখা ও খাবারের রং মেশানো মসলা ব্যবহার করার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে এক অভিজাত রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স। এছাড়াও ক্রয়মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে চাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টাকা থেকে দুপুর সোয়া ১ টা পর্যন্ত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় অভিযান চালানো হয়।'

 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সততা হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক রাজু আহম্মেদকে ২৫ হাজার টাকা, আলিম ট্রেডার্সের মালিক মো. আব্দুল আলিমকে ৫ হাজার টাকা ও ভাই ভাই খাদ্য ভাণ্ডারের মালিক মো. হাসানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।'

অভিযান পরিচালনা করেন, কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এসময় তাকে সহযোগীতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন, কুষ্টিয়া টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।