Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

রেল যোগাযোগ আধুনিকায়নে ইলেক্ট্রিসিটি ব্যবহার হবে : রেলপথ মন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রেল যোগাযোগ আধুনিকায়নে ইলেক্ট্রিসিটি ব্যবহার হবে : রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যুগোপযোগী করার জন্য রেলে ইলেক্ট্রিসিটি ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও পরিবেশবান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

তার অংশ হিসেবেই ইলেক্ট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির সাথে আজকের এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

রোববার (১৬ জুলাই) বিকেলে রেলভবনের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, ইলেক্ট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের জন্য ট্রাকশন নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম এবং টঙ্গি থেকে জয়দেবপুর অংশের কাজ করার জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানিকে যে দায়িত্ব দেওয়া হলো, তারা নিদিষ্ট সময়ের মধ্যে তা শেষ করবেন বলে আশা করছি।

 

ইউরোপসহ পৃথিবীর প্রায় সব দেশে রেলে গ্যাস ও ইলেক্ট্রিসিটি ব্যবহার হচ্ছে। এতে কার্বন নির্গমন হয় না, এটি পরিবেশ বান্ধব। তাই প্রথমবারের মতো বাংলাদেশে ইলেক্ট্রিসিটি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বাংলাদেশ রেলওয়ের পক্ষে চিফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. হাবিবুর রহমান এবং তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির পক্ষে ইসমাইল হায়দারলি চুক্তিতে স্বাক্ষর করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।