Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রেলস্টেশনে দুর্বৃত্তদের রেখে যাওয়া দুই ককটেল নিষ্ক্রিয় করলো পুলিশ

admin • 06 Nov 2023, 10:30 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রেলস্টেশনে দুর্বৃত্তদের রেখে যাওয়া দুই ককটেল নিষ্ক্রিয় করলো পুলিশ

রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তদের রেখে যাওয়া দুটি ককটেল নিষ্ক্রিয় করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা স্টেশনের প্রধান ফটকের সামনে ককটেলগুলো রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

   

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের আনসার সদস্যরা বস্তু দুটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রাখেন। রাতে সাড়ে ১০টার দিকে আরএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

   

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।