Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

রেলসেতুর স্লিপারে বাঁশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রেলসেতুর স্লিপারে বাঁশ

ময়য়মনসিংহ থেকে গৌরীপুর রেললাইনের একটি সেতুতে পুরাতন কাঠের উপরে রেললাইনের দুই পাশে ব্যবহার করা হয়েছে বাঁশ। আবার কাঠের স্লিপারের সঙ্গে দুটি আলাদা বাঁশ রেখে জিআই তার দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। বাঁশ দিয়ে মজবুত করা এই সেতুর উপর দিয়েই ময়মনসিংহ থেকে ঝারিয়া, মোহনগঞ্জ, কিশোরগঞ্জ ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল করে।

 

এমন চিত্র দেখা গেছে জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বিসকা রেলওয়ে স্টেশন ও মজমপুর গ্রামের মাঝামাঝি আইড়া বিলের উপর অবস্থিত রেল সেতুতে।

জানা যায়, সেতুটির দৈর্ঘ্য অন্তত ২০ ফুট। এতে ১০টি পুরাতন ক্ষয়ে যাওয়া কাঠের স্লিপার ব্যবহার করা হয়েছে। এই সেতুটি দিয়ে ময়মনসিংহ থেকে ঝারিয়া, মোহনগঞ্জ, কিশোরগঞ্জ ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল করে।

 

স্থানীয়রা বলছেন, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর আগে হরতাল চলাকালে সেতুটি তুলে ফেলেছিল আন্দোলনকারীরা। পরে এই ব্রিজের উপর কাঠের স্লিপার বসিয়ে লাইন চালু করা হয়। এরপর থেকে এভাবেই ব্যবহার হচ্ছে সেতুটি। আর কিছুদিন পর পর কাঠের স্লিপারগুলো যেন না সরে যায় সেজন্য বাঁশের ফালি ব্যবহার করা হচ্ছে।

 

বাঁশের ফালি লাগানো হয়েছে স্লিপারগুলো নিয়ন্ত্রণ করার জন্য এমনটি জানিয়ে ময়মনসিংহ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, ঠিকাদারের কাজের কোনো অবহেলার বিষয় নেই এখানে। নতুন স্লিপার এলে এগুলো পরিবর্তন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।