Sunday, 8 November 2026
শিরোনাম
জেলার খবর

রেললাইনে ফাটল, লাল পতাকা দিয়ে ট্রেন থামালেন আনসার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রেললাইনে ফাটল, লাল পতাকা দিয়ে ট্রেন থামালেন আনসার

অতিরিক্ত ঠান্ডায় চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে রেললাইনে ফাটল দেখায় ট্রেন চলাচলে সাময়িক ধীরগতি হয়েছে।  আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি তেলবাহি মালগাড়ি থামিয়ে চালককে অবহিত করেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উথলী-দর্শনা রেললাইনের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

 

জীবননগর আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক (টিআই) জসিম উদ্দিন জানান, উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখে রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান স্থানীয় এক ব্যক্তি।

 

তাৎক্ষণিকভাবে আনসার সদস্যদের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার একরামুল হকের নেতৃত্বে রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি তেলবাহি মালগাড়ি থামিয়ে চালককে অবহিত করেন।

 

চালক নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান। এরপর খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইল ট্রেন দু’টিকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান।

 

উথলী স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে রেললাইনে ফাটল হতে পারে। খবর পেয়ে দ্রুত রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।