'উন্নত প্রযুক্তি ও দক্ষ জনশিক্ত স্মার্ট রেলওয়ের মূলভিত্তি" স্লোগানে ১১তম জাতীয় সম্মেলন ও ১৫ তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইল ভিআইপি রোডের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন,আইডিইবি ভবনে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো.নূরুল ইসলাম সুজন এমপি ।
বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি দীপক কুমার ভোমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড.মো: হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল আহসান , ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ,বাংলাদেশ ( আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান প্রমুখ।





