Tuesday, 3 November 2026
শিরোনাম
নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
ক্যাম্পাস

রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সৌভিক মল্লিক নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর সাধুর মোড়ের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৌভিক (২১) মাগুরা জেলার শালিখা উপজেলার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে। রুয়েটের সিএসই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ওই শিক্ষাথী ভাড়া বাসায় গলায় দড়ি দেয়ার বিষয়টি জানার পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ জলিল বলেন, তাকে ৩টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।