Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রুমায় নবনিযুক্ত রিজিয়ন কমান্ডারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন

admin • 25 Mar 2024, 05:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রুমায় নবনিযুক্ত রিজিয়ন কমান্ডারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন

বান্দরবান রুমা জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান রিজিয়নের নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান, এএফডব্লিউসি।

২৪ মার্চ  (সোমবার) পিএসসি রুমা জোনের আওতাধীন বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন কালে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার বান্দরবান জেলার রুমা অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সকলকে একসাথে কাজ করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সর্বাত্মক সহযোগিতা রাখবে বলে রিজিয়ন কমান্ডার উপস্থিত সকলকে আশ্বাস প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।