Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রিকশাচালক ছদ্মবেশে মাদক ব্যবসায়ীকে আটক করলো পুলিশ

admin • 05 Apr 2024, 10:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রিকশাচালক ছদ্মবেশে মাদক ব্যবসায়ীকে আটক করলো পুলিশ

পটুয়াখালীর বাউফলে এক কেজি গাঁজাসহ রিকশাচালক ছদ্মবেশী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫এপ্রিল) উপজেলার কালাইয়া ইউনিয়নের আলী আকবর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই ব্যক্তির নাম রমিজ আকন। তিনি বাউফলের দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মৃত মোসলেম আকনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত পেশাদার রমিজ আকন। পুলিশের নজর এড়াতে বেশকিছু দিন ধরে রিকশা চালানো শুরু করেন তিনি। এই রিকশা দিয়েই উপজেলার বিভিন্ন যায়গায় মাদক সরবরাহ করতেন নিজেই। রিকশা চালানো মূলত তার ছদ্মবেশ। এত কিছু করেও তার শেষ রক্ষা হয়নি। আটকের সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, আটককৃত রমিজ একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।