Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

রিকশাচালককে পুড়িয়ে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রিকশাচালককে পুড়িয়ে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে পেট্রোল ঢেলে রিকশাচালককে পুড়িয়ে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (১২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। মামলার অপর তিন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার কার্যক্রম চলছে।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলা ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৮)।

 

নিহত ব্যক্তি একই এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে শামীম (২২)।

 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর রিকশায় দুলাভাই ফারুক হোসেনকে বাড়িতে রেখে নিজ বাড়ি যাচ্ছিলেন শামীম। পথে আবির হোসেন জনি, মো. আলামীন, মো. শফিকুল ইসলাম, মো. সাজনসহ কয়েকজন পরিকল্পিতভাবে শামীমের পথরোধ করে। মুখ ও চোখ এবং হাত পেছনে বেঁধে মারধর করে। একপর্যায়ে শামীমের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আগুনে শামীম দগ্ধ হন। পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে একই দিন ১১ সেপ্টেম্বর রাত সোয়া ২টার দিকে মারা যান তিনি। এ ঘটনার দিন নিহতের চাচা মানিক বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

কিশোরগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমার ফারুক সঞ্জু জানান, সদর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোরশেদ জামান ২০১৬ সালের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত এ রায় দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।