Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

রাহাত ফতেহ আলীর কনসার্ট উপস্থাপনায় দীপ্তি, নেবেন না কোনো পারিশ্রমিক

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
রাহাত ফতেহ আলীর কনসার্ট উপস্থাপনায় দীপ্তি, নেবেন না কোনো পারিশ্রমিক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লবে হতাহতদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’।

কনসার্টটিতে বিনা পারিশ্রমিকে গাইবেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জানা গেছে, কনসার্টে উপস্থাপনা করবেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাহাত ফতেহ আলীর মতোই কোনো পারিশ্রমিক ছাড়াই কনসার্টে উপস্থাপনা করবেন তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় টেলিভিশন টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন দীপ্তি চৌধুরী। মূলত, বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপক।

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপস্থাপনার বিষয়ে দীপ্তি বলেছেন, এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এই আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। এতে করে কাজটির মাধ্যমে এই মহতী উদ্যোগের অংশীদার হতে পারব বলে মনে করি।

আয়োজকদের সূত্রে জানা গেছে, রাহাত ছাড়াও কনসার্টে পারফর্ম করবে দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড। এর মধ্যে রয়েছে-আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এছাড়া জনপ্রিয় দুই র‍্যাপার সেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।