Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাস্তায় মোটরসাইকেল-গাড়িতে স্টিকার দেখলেই আটকাচ্ছে পুলিশ

admin • 04 May 2024, 08:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাস্তায় মোটরসাইকেল-গাড়িতে স্টিকার দেখলেই আটকাচ্ছে পুলিশ

কেউ যেন যানবাহনে ভুয়া স্টিকার লাগিয়ে রাস্তায় বাড়তি সুবিধা না নিতে পারেন এবং অপরাধীরা ছদ্মবেশ ধারণ না করতে পারে সে জন্য স্টিকার লাগানো যানবাহনে বিষয়ে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

জানা গেছে, রাস্তায় বাড়তি সুবিধা ও অপরাধ দূর করার লক্ষ্যে সম্প্রতি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। এই নির্দেশনার পর ডিএমপির সব বিভাগ একযোগে স্টিকার চেক করার বিষয়ে অভিযানে নামে।

এ বিষয়ে শনিবার (৪ মে) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকে আছেন যারা ভুয়া পরিচয় গাড়িতে লাগিয়ে রাস্তায় বাড়তি সুবিধা নিতে চান। আবার অপরাধীরা পুলিশ কিংবা সাংবাদিকসহ অন্যান্য দপ্তরের বা প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে নিজের পরিচয় লুকিয়ে অপরাধ করে। ট্রাফিক পুলিশ সদস্যরা চেক করে দেখছেন গাড়িতে লাগানো স্টিকার এর সঙ্গে গাড়ির চালক কিংবা যাত্রীর পরিচয়পত্র মিল রয়েছে কি না।

ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান বলেন, ইদানিং দেখা যাচ্ছে যেই পেশার সঙ্গে সংশ্লিষ্ট না সেই পেশার স্টিকার লাগিয়ে অনেকে বিভিন্ন অবৈধ জিনিসপত্র বহন করছেন এবং পুলিশ পোস্টে বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করছেন। তাদের প্রতিহত করার জন্য স্টিকার চেক করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।