Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

রাস্তায় নামাজরত মুসল্লিদের হামলা,পুলিশ সদস্য বরখাস্ত

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
রাস্তায় নামাজরত মুসল্লিদের হামলা,পুলিশ সদস্য বরখাস্ত

নয়াদিল্লির রাস্তায় নামাজরত মুসল্লিদের ওপর পুলিশের হামলার ঘটনায় তোলপাড় চলছে ভারতজুড়ে। এ ঘটনায় বহিস্কার করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে। শুক্রবার (৮ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার, রাজধানীর ইন্দোরলোকে জুমার নামাজের সময় মুসল্লিদের মারধর করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রমজানের আগমুহুর্তে জুমার নামাজে যোগ দেন বিপুলসংখ্যক মুসল্লি। মসজিদের ভেতর জায়গা না হওয়ায় সামনের রাস্তায় নামাজে দাড়ান মুসল্লিরা।

এ সময় হঠাৎ করেই এক পুলিশ কর্মকর্তা তাদের ওপর চড়াও হন। এমনকি সিজদারত অবস্থায়ও মুসল্লিদের মারধর করেন, ওই পুলিশ সদস্য। মুহুর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। প্রতিবাদে সোচ্চার হয় কংগ্রেসসহ বিরোধী দলগুলো।

এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবেই বরখাস্ত করা হয়েছে মনোজ কুমার নামে ওই সাব-ইন্সপেক্টরকে। নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থাও। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

-টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।