Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

রাস্তায় জুমার নামাজ আদায় করায় মুসল্লিদের মারধর করলো পুলিশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাস্তায় জুমার নামাজ আদায় করায় মুসল্লিদের মারধর করলো পুলিশ

পবিত্র জুমার দিনে ব্যস্ত রাস্তায় নামাজ আদায় করায় মুসল্লিদের লাথি এবং নির্যাতনের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এক অফিসারকে বরখাস্ত করা হয়েছে। খবর এনডিটিভি

 

মুসল্লিদের মারধরের ঘটনার ৩৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে- দিল্লির ইন্দারলোক এলাকায় একটি মসজিদের বাইরে ব্যস্ত রোডে নামাজ আদায়ের জন্য মুসল্লিরা ভিড় করেন। এ সময় ওই মুসল্লিদের ওপর লাঠিপেটা করেন পুলিশের ইনচার্জ।

 

অন্য আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের ওই কর্মকর্তা নামজরত মুসল্লিদের ধাক্কা দিচ্ছেন। শুক্রবারের এ ঘটনায় পুলিশের ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

 

দিল্লি উত্তর জোনের পুলিশের ডেপুটি কমিশনার এমকে মিনা বলেন, এ ঘটনায় ওই পুলিশের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের একটি সূত্র এনডিটিভিকে জানায়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। এদিকে এ ঘটনার পর মুসল্লিরা ওই পুলিশের বিচার চেয়ে রাস্তা অবরোধ করেন। তারা জানায়, মসজিদের ভেতরে কোনো জায়গা ছিল না। এজন্য রাস্তায় তাদের নামাজ আদায় করতে হয়েছে।

এ ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছে কংগ্রেসের দিল্লি শাখা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।