Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

‘রাষ্ট্র মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’

admin • 08 Jul 2024, 08:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘রাষ্ট্র মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা ‘রাষ্ট্র মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ এমন নোটিশ কাগজে লিখে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

 

আজ সোমবার বাংলা ব্লকেটের দ্বিতীয় দিন (আন্দোলনের অষ্টম দিন) বিকেল ৪টা ৪০ মিনিটে সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় সড়কে অস্থান নেয়। এ সময় সড়কে বেঞ্চ ও গাছের ডালপালা ফেলে অবস্থান করে শিক্ষার্থীরা। রাস্তায় বসে কোটা সংস্কারের নানা ধরনের স্লোগান দিতে থাকে তারা।

 

এ সময়ে সড়কে চলাচলরত অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় চরম ভোগান্তির। তবে অবরোধের বাইরে থাকে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়ি।

 

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় কোটাবিরোধী আন্দোলনের নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।