Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আম উপহারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে অবস্থিত পাকিস্তান দূতাবাসের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ।

টুইটার থেকে স্কীনশর্ট নেওয়া । ছবি সংগৃহিত

টুইটারে তিনি জানান, প্রতি বছর পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলির নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে বিশ্বখ্যাত পাকিস্তানি আম পাঠানো হয়।

এই ঐতিহ্য বজায় রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের কাছে মৌসুমী তাজা আম উপহার পাঠিয়েছেন, জানান ফাসিহ উল্লাহ।

এর আগে, গত জুলাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জন্য ১ হাজার ৫০০ কেজি আম পাঠিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।