Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রামুতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

admin • 25 Mar 2024, 08:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রামুতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় আতিকুর রহমান নামে সেনাসদস্য নিহত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে রামুর চাকমারকুলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান কুমিল্লা সেনানিবাসে কর্মরত। তার বাড়ি রংপুরে।

 

জানা গেছে, গত ২৪ মার্চ আতিকুর কক্সবাজার বেড়াতে যায়। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে সোমবার বিকেলে চাকমারকুল এলাকায় একটি তেলবাহী লরির সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেন রামু হাইওয়ে থানা পুলিশ। এই ঘটনায় তেলের লরিটি জব্দ করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।