Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

রামগড়ে বিজিবি‌'র অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রামগড়ে বিজিবি‌'র অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ আটক

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৪৩ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ ) বৃহস্পতিবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মদ  আটক করে বিজিবি।

বিজিবি জানায়, খাগড়াছড়ির রামগড় পিলাকছড়া  ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির অন্তর্গত লক্ষীছড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বেখাগড়াছড়ির রামগড় পিলাকছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়।  এসময় মাদক চোরাকারবারীরা  বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪৮ (আটচল্লিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

 

উদ্ধারকৃত মাদক খাগড়াছড়ি জেলার রামগড় থানায় জিডি এন্ট্রি করার পর পরবর্তীতে ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।