Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

রাবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা সমিতির বৃক্ষরোপন

• • পঠিত 21 বার
শেয়ার করুন:
রাবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা সমিতির বৃক্ষরোপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করেছে রাবি জয়পুরহাট জেলা সমিতির সদস্যরা। শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের গাছ রোপন করে তারা।

এ সময় রাবি জয়পুরহাট জেলা সমিতির সভাপতি খায়রুল ইসলাম রানা বলেন, "চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে আজকের এই কর্মসূচি।"

রাবি জয়পুরহাট জেলা সমিতির সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ অর্পন বলেন, আমরা প্রত্যশা করি গাছগুলো বড় হয়ে আমাদের পরবর্তী শিক্ষার্থীদের ফুল ও ফলের চাহিদা পূরণ করেবে এবং তীব্র তাপপ্রবাহ থেকে আমাদের রক্ষা করবে। দেশে বর্তমানে ১৭ শতাংশ বনায়ন রয়েছে, যেটি ২৫ শতাংশ প্রয়োজন। এই কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের বনায়ন এর পরিমাণ কিছুটা হলেও বাড়বে।

উল্লেখ্য, জয়পুরহাট জেলা সমিতি নবীন বরণ, প্রবীণ বিদায়, ফুটবল ও ক্রিকেট খেলা, ভুলকাভাত, ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, প্রতি রমজানে ইফতার মাহাফিল, পুনর্মিলন সহ নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।