Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

রাবি খেলোয়াড় কল্যান সমিতির নেতৃত্বে পুলক-শাহরিয়ার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাবি খেলোয়াড় কল্যান সমিতির নেতৃত্বে পুলক-শাহরিয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খেলোয়াড় কল্যান সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে গ্রাফিক ডিজাইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেহেদী হাসান পুলককে সভাপতি ও দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. শাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মতবিনিময় করেন।

 

কমিটির অন্যসদস্যরা হলেন- সহ সভাপতি ফজলে রাব্বি, ফারহিন তামান্না, ফয়সাল গাজী, নিশাত তাবাসসুম, রাসেল খান, নয়ন ঘরামী, মধুমিতা চাকমা ও মাহাদী; যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শাওন, উৎপল কুমার রয়, মেহরাব হোসেন সজল, আপন সরদার, রাইয়া আমিন, জুবায়ের আহমেদ, রাসেল আহমেদ ও নারগিস খাতুন; সাংগঠনিক সম্পাদক মো সামিউল হোসেন; সহ সাংগঠনিক সম্পাদক সুমন হাসান সবুজ।

 

কোষাধ্যক্ষ নির্মল টুডু; ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আহমেদ; সহ ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম; প্রচার সম্পাদক কাওসার আলী; সহ প্রচার সম্পাদক মোকাররম হোসেন; দপ্তর সম্পাদক তামীম আহমেদ ও সহ দপ্তর সম্পাদক সুজন সিং।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।