Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

রাবির বঙ্গবন্ধু হলে যৌথ অভিযান, অস্ত্রসহ মাদক উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাবির বঙ্গবন্ধু হলে যৌথ অভিযান, অস্ত্রসহ মাদক উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পুনরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানে অস্ত্র ও মাদক পাওয়া গেছে। এ সময় কক্ষ থেকে চাকু, রামদা, রড, লোহা, লোহার পাইপ, জিআই পাইপ, বিদেশি মদের বোতল, ঢাকা কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করা হয়।

 

এর আগে গত ১৬ জুলাই শিক্ষার্থীরা নানা রকম অস্ত্রসহ মাদক উদ্ধার করে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও একবার অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, আমাদের হল যেন অস্ত্রমুক্ত হয় সেজন্য আমরা অভিযান চালিয়েছি। আমরা ধারণা করেছিলাম হলে এখনো অস্ত্র থাকতে পারে। তাই আমরা পুলিশ, সেনাবাহিনীসহ হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাই। সেখানে কয়েকটি রুমে দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে। সেগুলো আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। হলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।