Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
ক্যাম্পাস

রাবির নতুন হিসাব পরিচালক হলেন অধ্যাপক নির্ঝর রহমান

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাবির নতুন হিসাব পরিচালক হলেন অধ্যাপক নির্ঝর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমান। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ দেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) এই অধ্যাপক দায়িত্বে যোগদান করেছেন। দায়িত্বে যোগদানকালে অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্বে যোগদানের পর হিসাব পরিচালক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং থেকে ১৯৮৪ যথাক্রমে স্নাতক (সম্মান) ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি মার্কেটিং বিভাগের প্রথম ব্যাচের অন্যতম কৃতী শিক্ষার্থী।

পাশাপাশি ১৯৯০ সালে রাবি মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি বিভাগের সভাপতি ও দুটি হলের আবাসিক শিক্ষক এবং আইসিএমএবি, রাজশাহী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।