Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি ২২ টাকা

admin • 26 Jan 2025, 07:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি ২২ টাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ সেশনে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির স্থগিতকৃত প্রাথমিক আবেদন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি)।

 

রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত B ইউনিট ১২ এপ্রিল, A ইউনিট ১৯ এপ্রিল ও C ইউনিট ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর-এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, গত বছর থেকেই ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলন এক পর্যায়ে তীব্র থেকে তীব্রতর হয়।ফলে দাবির প্রেক্ষিতে ৪% থেকে কমিয়ে ৩% এবং পরবর্তীতে ১% কোটা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।কিন্তু এ সিদ্ধান্তও প্রত্যাখ্যান করে প্রশাসন ভবন তালাবদ্ধ করে কিছু শিক্ষার্থী এবং শতাধিক কর্মকর্তা কর্মচারীকে প্রায় ১২ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। ফলে রাতেই এই কোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দিতে বাধ্য হন বিশ্ববিদ্যালয় উপাচার্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।