রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেন্ট্রাল মসজিদসহ কয়েকটি আবাসিক হলে পবিত্র আল-কোরআন পোড়ানোর ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে গণ কোরআন তিলাওয়াত কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণের মুক্ত মঞ্চে রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়া কমিউনিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানান।
দাওয়া কমিউনিটির সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শোয়েবুল হাসান বলেন, 'এই ঘটনা মুসলমানদের উসকে দেওয়ার পরিকল্পিত চক্রান্ত। আমরা এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।'
রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন বলেন, 'এই ধরনের অপকর্ম আমাদের শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায়। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে চক্রান্ত নস্যাৎ করেছে। এ ধরনের কর্মসূচি ক্যাম্পাসে ইতিবাচক বার্তা দেয়।'
উল্লেখ্য, গত রবিবার (১২ জানুয়ারি) রাবির কয়েকটি আবাসিক হলে ও সেন্ট্রাল মসজিদে মহাগ্রন্থ আল-কুরআন পোড়ানোর ঘটনা ঘটে।
মুনান /মিরর





