Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই আইনি ব্যবস্থা: পুলিশ সুপার

admin • 09 Mar 2026, 09:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই আইনি ব্যবস্থা: পুলিশ সুপার

বান্দরবানে কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান।

রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে তিনি এ ঘোষণা দেন।

পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং বলতে সাধারণত যে অর্থ বোঝানো হয়, বান্দরবানে বিষয়টি সেভাবে দেখানো হচ্ছে না। অনেক কিশোরই অল্প বয়সের কারণে পরিস্থিতি ঠিকভাবে বুঝতে পারে না। এই সময়টা তাদের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তিনি বলেন, এই মূল্যবান সময় নষ্ট করলে ভবিষ্যতে পড়াশোনায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে তারাবির নামাজ চলছে। তাই নামাজ শেষে পুলিশ ৩০ মিনিট সময় দেবে। এরপর রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পাওয়া গেলে তাকে সরাসরি আইনের আওতায় আনা হবে।

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সন্তানদের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে না দিয়ে অভিভাবকদেরই তাদের দেখভাল করতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে খোঁজ রাখার আহ্বান জানান তিনি। রাত ১০টার মধ্যে কোনো সন্তান বাসায় না ফিরলে নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শও দেন।

তিনি বলেন, সত্যিই যদি কোনো কিশোর গ্যাং সক্রিয় থাকে, তবে তাদের আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। অপরাধ করলে কেউই ছাড় পাবে না বলে সতর্ক করেন বান্দরবানের পুলিশ সুপার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।