Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাতে শেয়াল-কুকুর মাটি খুঁড়ে বের করে আনল অর্ধগলিত নারীর লাশ

admin • 02 Apr 2024, 11:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাতে শেয়াল-কুকুর মাটি খুঁড়ে বের করে আনল অর্ধগলিত নারীর লাশ

চট্টগ্রামের চান্দগাঁও এলাকার একটি বিল থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। যাকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে চান্দগাঁও থানার কোদালকাটা বিল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, অনেক বড় খোলা জায়গা নিয়ে বিস্তৃত বিলটির মাঝে অর্ধেক মাটি চাপা এবং মাথা বের করা অবস্থায় গলিত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি জাহিদুল আরও বলেন, ধারণা করা হচ্ছে, বাইরে কোথাও খুন করে লাশটি বিলে এনে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। রাতে শেয়াল-কুকুর লাশটি মাটি খুঁড়ে বের করেছে।

তিনি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে পাঁচ/সাতদিন আগে লাশটি মাটি চাপা দেয়া হয়েছে। লাশের শরীরের চামড়া পঁচে গেছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেহের বিভিন্ন চামড়া।

ওসি আরও জানান, লাশ উদ্ধারের পর বিলের একদিকে একটি নালা থেকে একটি খন্ডিত পাও উদ্ধার করা হয়েছে। লাশ ও পাটি মর্গে পাঠানো হয়েছে। পাটি ওই নারীর কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।