Wednesday, 11 November 2026
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ,বাসে আগুন গণমাধ্যমে আ.লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী
জাতীয়

রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ,বাসে আগুন

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ,বাসে আগুন

রাজধানীতে মঙ্গলবার রাতে অন্তত ছয়টি স্থানে ককটেলের বিস্ফোরণ হয়েছে। এছাড়া শ্যামলী ও মিরপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  বনানী, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, শ্যামলী ও মহাখালী বাস স্ট্যান্ড এলাকাসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

 

এর মধ্যে, সরকারি তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে পুলিশে দেয় শিক্ষার্থীরা।  এদিকে, মঙ্গলবার মধ্যরাতে জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করা চিড়িয়াখানা সিটি পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

 

এর আগে শেরেবাংলা নগর থানা এলাকায় ঠিকানা পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। 

 

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নজরদারি করছে ঢাকা মহানগর পুলিশ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।