Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

রাতে বান্ধবীকে নিয়ে আবাসিক হলে থাকায় জাবি শিক্ষার্থী বহিষ্কার

admin • 13 Dec 2023, 07:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাতে বান্ধবীকে নিয়ে আবাসিক হলে থাকায় জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ রাসেল হলে নিজ কক্ষে বান্ধবীকে নিয়ে অবস্থান করায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম জয়দ্বীপ দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী। জয়দ্বীপ শাখা ছাত্রলীগের কর্মী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী বলে পরিচিত।

 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেন।জানা গেছে, গত ৪ জুন রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের নিজ কক্ষে বান্ধবীকে নিয়ে আড়াই ঘণ্টা অবস্থান করার অভিযোগ উঠে জয়দ্বীপ দাসের বিরুদ্ধে।

 

এরপর হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে, গত ৪ ডিসেম্বর সিন্ডিকেটের বিশেষ সভায় ছাত্রশৃঙ্খলা সংক্রান্ত বিধি ভঙ্গ করার দায়ে শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৩ (২) (খ) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার তারিখ পূর্বাহ্ন হতে আগামী ১ বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়। উক্ত সময়ে তিনি কোনো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এ ছাড়া, আবাসিক হলেও অবস্থান করতে পারবেন না তিনি।

 

নাম প্রকাশ না করার শর্তে ওই সিন্ডিকেট সদস্য বলেন, ‘জয়দ্বীপ দাসকে ছাত্র শৃঙ্খলা বিধি ভঙ্গ করে আবাসিক হলে অবস্থানের অপরাধে আগামী এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। হল প্রশাসন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।