রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের পাহাড়ি শিক্ষার্থীদের উদ্যোগে খাগড়াছড়ি জেলার মধুপুর ও দীঘনালায় পাহাড়ীদের উপর বাঙালি কর্তৃক সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাজশাহী মহানগর শাখার সভাপতি ঝিনিজ চাকমা, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নুকুল পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষার্থীরা।
সমাবেশে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা খাগড়াছড়ি জেলার মধুপুর দীঘনালায় পাহাড়িদের উপর বাঙালি কর্তৃক সাম্প্রদায়িক হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।





