Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

রাজশাহীতে যথাযথ ভাবগাম্ভীর্য ও জাঁকজমকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর শিরইল কলোনী থেকে ১২ই রবিউল আওয়াল মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট ও শিরোইল কলোনী বড় জামে মসজিদের উদ্যোগে জশনে জুলুশে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়।

 

শোভাযাত্রাটি নগরীর রেলগেট, অলোকার মোড়, গনকপাড়া মোড়, জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে গিয়ে শেষ হয়।

 

এরপর চাদরপুসি, পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

 

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সরকারিভাবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।