Wednesday, 4 November 2026
শিরোনাম
জেলার খবর

রাজশাহীতে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাজশাহীতে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীর বাঘায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলের সাজের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

 

বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, সোমবার রাতে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। পথে তাদের মোটরসাইকেল সাজের বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা।

 

এ সময় আখ বোঝাই ট্রলির চাকায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

ওসি আরও বলেন, এ ঘটনার পর থেকেই সেই আখ বোঝাই ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। তাদের মৃত্যুর বিষয়ে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।