Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

রাজশাহীতে আ. লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপি নেতা নিহত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাজশাহীতে আ. লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপি নেতা নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইলে দলীয় কোন্দ্বলের জেরে সাদ্দাম হোসেন (৩০) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধুরইল ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত উপজেলার ধুরইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তিনি পালশা গ্রামের আব্দুস সামাদের পুত্র। এ সময় নিহতের বড় ভাই বুলবুল হোসেন গুরুতর আহত হন।

 

রাজশাহীর মোহনপুর থানার ওসি আব্দুল হাননান জানান, দলীয় কোন্দলের জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারী আওয়ামী লীগ কর্মী একসার আলীকে হাতেনাতে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত হাঁসুয়াও উদ্ধার করা হয়েছে।

 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।