Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আহত ১

admin • 29 Nov 2023, 01:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরিত ককটেলের স্পিনটারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন আহত হয়েছে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আদালতের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণ হয়।

 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন পাশের রাস্তা থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করেছে। এ সময় ককটেলের বিকট শব্দে আদালত চত্বরে দায়িত্বরতরা বাহিরে চলে আসেন। সাধারণ মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

 

ঘটনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে স্থানটি ঘিরে রাখে। ঘটনার সময় পাশের একটি জানালার গ্লাস ভেঙে গেছে। পুলিশ বলছে এমন ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে কাজ করছে তার। এ ঘটনায় আহত হয়েছে একজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।