Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজমিস্ত্রির বাড়ি থেকে ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার

admin • 05 Nov 2024, 09:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজমিস্ত্রির বাড়ি থেকে ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে এক‌টি বাড়ি থেকে ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার নতুন মাইজবাড়ি গ্রা‌মের রাজমিস্ত্রি শফিকুল ইসলামের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

 

ভারপ্রাপ্ত ইউএনও সাবরিন আক্তারের নেতৃত্বে এ অভিযানে সহায়তা করেন কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম।

 

তথ্যটি নিশ্চিত করে ভারপ্রাপ্ত ইউএনও সাবরিন আক্তার ব‌লেন, খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল মজুত রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

   

মোট চালের পরিমাণ ২৫৮০ কেজি। তবে এ চাল মজুতের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় খাদ্য পরিদর্শক বাদী হয়ে এক‌টি মামলা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।