Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

রাজবাড়ীতে ৫ কেজি ওজনের শিলা!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে ৫ কেজি ওজনের শিলা!

রাজবাড়ীর পাংশায় বৃষ্টির সাথে ৫ কেজি ওজনের একটি শিলা পড়ার খবর জানা গেছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সাথে এ শিলাটি পড়ে বলে স্থানীয়রা দাবি করেন।

তবে শিলটির ওজনের বিষয়ে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে ঝড়-বৃষ্টির এক পর্যায়ে শিলা বৃষ্টি শুরু হয়। শিলা বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর হঠাৎ চান্দুর মোড় এলাকায় বিশালাকৃতির একটি শিলা পড়ে। যার ওজন আনুমানিক পাঁচ কেজি মতো হবে। এতোবড় শিলা তারা আগে কখনই দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

পাংশা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ জাফর সা‌দিক চৌধুরী ব‌লেন, একটি বড় শিলা পড়ার ব্যাপারে শুনে‌ছি। ত‌বে কেউ আমার কা‌ছে ওই শিলা নি‌য়ে আসেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।