Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

রাজবাড়ীতে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে।

 

কলিমোহর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু বলেন, মিজানুর রহমান পাংশা পাইলট গার্লস হাইস্কুলের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি হোসেডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। রোববার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

 

পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মিজানুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে বলতে পারব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।