রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত ভ্যান গাড়ির চাপায় আনিসা (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসা ওই গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।
নারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম জানান, বাড়ির কাছে ব্র্যাক স্কুলে শিশু শ্রেণিতে পড়তো আনিসা। সকালে স্কুলে যাওয়ার পথে ব্যাটারিচালিত একটি ভ্যান গাড়ি তাকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।





