Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

রাজবাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনার আরও ছয়জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজবাড়ী জেলা শহর থেকে ছেড়ে যাওয়া ফরিদপুরগামী একটি বাস কামালদিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে বাস ও ট্রাক দুপাশে রাস্তার নিচে খালের মধ্যে গিয়ে পরে এবং উভয়যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পাশেই অবস্থান করা সেনাবাহিনীর সদস্যরা এবং রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করে।

 

উভয় যানের আহত সাতজনকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেবার পর চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। আহত অন্যদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।