Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

admin • 04 Dec 2023, 06:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালক ও আরোহীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুর্যদিয়া রেল ক্রসিং এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন,কালুখালী উপজেলার কামিয়া গ্রামের মৃত দৌত খার ছেলে খয়ের খা (৬০) ও অপরজনের পরিচয় এখনো মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস কালুখালী উপজেলার সুর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস ও রাজবাড়ী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানিয়েছেন, সুর্যদিয়া অরক্ষিত রেল ক্রসিংয়ে কোনো লোক না থাকায় প্রায়ই দুঘর্টনা ঘটছে। ইতিপূর্বেও এখানে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী জি আর পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, দুজন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।