Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

রাজধানীর ফুটপাতে পড়েছিল অজ্ঞাতনামা ২ মরদেহ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাজধানীর ফুটপাতে পড়েছিল অজ্ঞাতনামা ২ মরদেহ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ ও ৬০ বছর বলে ধারনা পুলিশের।

আজ শনিবার বিকেলে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে শাহবাগ থানার  উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ বলেন, ‘আমরা খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় বৃদ্ধা নারীকে দেখতে পাই। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারীটি আর বেঁচে নেই।’

 

অপরদিকে, ঢাকা মেডিকেলের চতুর্থশ্রেণী কর্মচারীদের খাবারে হোটেলের বিপরীত পাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পরে থাকতে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

   

ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করেও ওই নারী ও বৃদ্ধের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান এসআই মাহফুজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।