Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জাতীয়

রাজধানীতে স্পা সেন্টারে অভিযান,ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাজধানীতে স্পা সেন্টারে অভিযান,ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযান চালিয়েছে। এ সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী মারা গেছেন এবং আরেক তরুণী গুরুতর আহত হয়েছেন। নিহত তরুণীর নাম ফারজানা (১৯)। আহত তরুণীর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। 

কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ফারজানার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বলে জানা গেছে।

ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করে আমার স্ত্রী। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে।

আপনার স্ত্রী কোন পার্লারে কাজ করতেন জানতে চাইলে তিনি বলেন, আজ প্রথম সে কাজে গেছে, আমি বিষয়টি জানি না।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।