Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

রাজধানীতে যুবলীগ নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাজধানীতে যুবলীগ নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
রাজধানীর ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেনকে (৪৮) চাপাতি দিয়ে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।   শনিবার (৩ সেপ্টেম্বর) এশার নামাজ পড়তে যাওয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে পাঁচালী পুকুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।     হাসপাতালে নিয়ে আসা হাবিব বলেন, ওয়ারী এলাকার গোপীবাগ সপ্তম গলি পাচানি পুকুর জামে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাত ২ যুবক চাপাতি দিয়ে কুপিয়ে তার বাম হাতের কব্জিতে কোপ দেয়। এতে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।     আহত আলমগীর হোসেন বলেন, তারা আমার পায়ে কোপ দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমি কখনো তাদের দেখিনি এবং চিনতেও পারিনি।     বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওয়ারী থেকে আলমগীর হোসেন নামে একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে পঙ্গু হাসপাতালে রেফার করেছেন।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।