Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীতে মোবাইল চুরি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাজধানীতে মোবাইল চুরি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

জানাজা ও জুমার নামাজকে কেন্দ্র করে অভিনব কায়দায় মোবাইল চুরি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

 

তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, একটি মনিটর, সাতটি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের যন্ত্রাংশ ও মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ১৬টি ডিভাইস জব্দ করা হয়।

 

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় অবস্থিত এটিইউয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত বুধবার রাজধানীর চানখাঁরপুল, জুরাইন বিক্রমপুর প্লাজা, জুরাইন বুড়িগঙ্গা সেতু মার্কেট, যমুনা ফিউচার পার্কসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. বাহাউদ্দিন হোসেন মিজি ওরফে বাহার (৩৫), রমজান আলী (২৯), হামিম আহমেদ ওরফে হামিম (৩৪), আতিকুল ইসলাম (২৮), পারভেজ হাসান (১৮), মাসুদুর রহমান ওরফে মাসুদ (৩২), সাইফুল ইসলাম (২৮), ফয়সাল আহমেদ রনি (৩৪) ও মিল্লাত হোসেন (২৬)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।