Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে বাসে আগুন দেয়ার সময় আটক ১

admin • 22 Nov 2023, 07:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে বাসে আগুন দেয়ার সময় আটক ১

রাজধানীর আসাদগেট সংলগ্ন সেন্ট যোসেফ স্কুলের সামনে প্রজাপতি পরিবহনে আগুন দিয়ে পালানোর সময় একজন নাশকতাকারীকে আটক করা হয়েছে।

 

বুধবার (২২ নভেম্বর) ২টা ২০ মিনিটের দিকে ট্রাফিক মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ডিউটি শেষে বাসায় যাওয়ার সময় ওই নাশকতাকারীকে আটক করে। পরে টিএসআই আতাবুলের সহযোগিতায় তাকে বক্সে নিয়ে আসেন সার্জেন্ট পলাশ। আটক মামুন রাজধানীর রায়ের বাজার এলাকার মো. আসাদের ছেলে।

 

সার্জেন্ট পলাশ কুমার রায় বলেন, নাশকতাকারী প্রজাপতি বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করছিল। তখন তাকে ধাওয়া করে ধরা হয়েছে।

 

এরপর ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক মোহাম্মদপুর জোন জনাব ইমরুলের উপস্থিতিতে নাশকতাকারীকে বিভিন্ন জিজ্ঞাসাবাদে নাশকতার যথেষ্ট প্রমাণ পান।

 

পরে নাশকতাকারী ও অগ্নি-সন্ত্রাসের সাথে কারা জড়িত তার বিস্তারিত তথ্য সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ডেল্টা থ্রির মাধ্যমে জিডি করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

 

এসময় সার্জেন্ট পলাশ ডেলটা থ্রিতে নাশকতাকারীকে আটকের বিষয়ে একটি নোট দেন। যার জিডি নং-৭৮৫ ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।