Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

রাজধানীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল নারীর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাজধানীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নূরজাহান বেগম (৩২) এক নারী মারা গেছেন। তিনি স্বামীর কাঁধে হাত রেখে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি ধানমণ্ডি এলাকায় একটি অফিসে চাকরি করতেন।

নূরজাহান বেগমের স্বামী তারাজুল ইসলাম রাজুর বাড়ি লালমনিরহাট আদিতমারী উপজেলায়। বর্তমানে হাজারীবাগ সালাম সরদার রোড এলাকায় থাকতেন। দুই সন্তানের জননী ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় বেড়বাঁধ দিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন নুরজাহান বেগম। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মারা যান তিনি। তার স্বামী সামান্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পরই পিকআপ ভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।