Thursday, 5 November 2026
শিরোনাম
জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট
জেলার খবর

রাজধানীতে দুই চালকের প্রতিযোগিতা, উল্টে গেল বাস

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাজধানীতে দুই চালকের প্রতিযোগিতা, উল্টে গেল বাস

রাজধানীর বাংলামোটরে দুই চালকের প্রতিযোগিতায় বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিকড় পরিবহন ও বিহঙ্গ পরিবহনের দুটি বাস একসঙ্গে রাস্তায় প্রতিযোগিতা করছিল। একপর্যায়ে শিকড় পরিবহনকে পেছনে ফেলে বিহঙ্গ পরিবহনের বাসটি সামনে এগিয়ে যায়।

 

পরে বিহঙ্গ পরিবহন বাসের মাঝ বরাবর শিকড় পরিবহনের বাসটি ধাক্কা দেয়। এতে বিহঙ্গ পরিবহনের বাসটি আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায়।

 

এক যাত্রী বলেন, অল্পের জন্য বেঁচে গেছি। আল্লাহ বাঁচিয়েছেন। সড়কে বাসচালকদের এই প্রতিযোগিতা থামছেই না।

 

আরেক যাত্রী বলেন, বাস উল্টে যাওয়ায় ভেতরের অনেক যাত্রীর হাত-পা কেটে গেছে এবং কেউ কেউ মাথায় আঘাত পেয়েছেন। আমারও হাত কেটে গেছে। তবে, মারাত্মক কিছু হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।