Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে ডাইং মিলে শ্রমিকের মৃত্যু

admin • 16 Mar 2023, 03:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে ডাইং মিলে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলী এলাকায় ডাইং মিলে কাজ করা অবস্থায় পা পিছলে পড়ে গিয়ে কামাল হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর পৌনে বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্ত্রী শাহানা বেগম বলেন, আমার স্বামী কদমতলী এলাকায় একটি টৈট্রা ডাইং মিলে শ্রমিকের কাজ করতো। সকালে কাপড়ের গাইড নিয়ে যাওয়ার সময় পা পিছলে রোলারের ওপর পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, আমরা শ্যামপুর লাল মসজিদ এলাকায় ভাড়া থাকি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর থানা এলাকায়। আমার স্বামী ওই এলাকার মৃত শাহাজান মিয়ার ছেলে।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।